বাংলাদেশ সেনাবাহিনী তাদের গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে চুক্তিভিত্তিক বেসামরিক প্রকৌশলী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি ইইই (EEE), ইইসিই (EECE) অথবা সিএসই (CSE) বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে থাকেন এবং টেলিকমিউনিকেশন বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে কাজের অভিজ্ঞতা থাকে, তবে আপনিও এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন।
এই পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর পদভিত্তিক যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।
সংক্ষেপে এক নজরে জব সামারি
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সেনাবাহিনী (সেনাসদর, সিগন্যাল পরিদপ্তর) |
| শাখা/সেল | এডহক ম্যানেজমেন্ট সেল |
| পদের নাম | সিনিয়র প্রকৌশলী ও প্রকৌশলী |
| পদসংখ্যা | ০৩ টি |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ০৬ বছর) |
| শিক্ষাগত যোগ্যতা | B.Sc in EEE / EECE / CSE |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) |
| আবেদন ফি | ৩০০/- টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট) |
| আবেদনের শেষ তারিখ | ৩১ অক্টোবর ২০২৬ |
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা
১. সিনিয়র প্রকৌশলী (EEE / EECE)
- শূন্যপদ: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে EEE অথবা EECE-তে বিএসসি (B.Sc.) ডিগ্রী।
- অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন সেক্টরে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- অগ্রাধিকার: রেডিও ফ্রিকোয়েন্সি (RF), কমিউনিকেশন থিওরি, ওয়েভফর্ম ডিজাইন, এনক্রিপশন, ডিএসপি (DSP) এবং কারিগরি টিম পরিচালনার অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।
২. প্রকৌশলী (EEE / EECE)
- শূন্যপদ: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে EEE/EECE-তে বিএসসি ডিগ্রী।
- অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে অন্তত ০৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা।
- বিশেষ দক্ষতা: RF, কমিউনিকেশন থিওরি, ওয়েভফর্ম ডিজাইন ও এনক্রিপশন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা।
৩. প্রকৌশলী (CSE)
- শূন্যপদ: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে Computer Science & Engineering (CSE)-এ বিএসসি ডিগ্রী।
- অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে অন্তত ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
- বিশেষ দক্ষতা: অপারেটিং সফটওয়্যার, ওয়েভফর্ম ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং (DSP)-এ দক্ষতা থাকতে হবে।
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি
- মূল বেতন: প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
- বার্ষিক বৃদ্ধি: প্রতি বছর মূল বেতনের ওপর ৫% (পাঁচ শতাংশ) হারে ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
- উৎসব ভাতা: বছরে ০২ (দুই) টি উৎসব ভাতা (মূল বেতনের সমপরিমাণ) এবং বিধি অনুযায়ী বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে।
- প্রশিক্ষণ ও উচ্চতর সুযোগ: নির্বাচিত প্রার্থীদের দেশের ভেতরে ও বিদেশে উচ্চতর কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনী Job Circular 2026 Images

আবেদনের শর্তাবলী ও যোগ্যতা
১. বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যেতে পারে। ২. চুক্তির মেয়ার্দ: প্রাথমিক চুক্তি ০৬ (ছয়) বছরের জন্য। প্রশিক্ষণ শেষে নির্ধারিত মেয়াদের অবশিষ্টাংশ অবশ্যই প্রকল্পে কাজ করতে হবে। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তি নবায়নযোগ্য।
যেভাবে আবেদন করবেন
বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক প্রকৌশলী পদে আবেদন করার নিয়ম নিচে দেওয়া হলো:
- অনলাইন সিভি (CV) ফরম পূরণ: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত QR Code স্ক্যান করে নির্ধারিত সিভি ফরম পূরণ করুন এবং পূরণকৃত ফরমের একটি প্রিন্ট কপি বের করুন।
- আবেদন ফি প্রদান: যে কোনো ব্যাংক থেকে “এডহক ম্যানেজমেন্ট সেল”, হিসাব নম্বর: ০০০২-০২১০৪৩৬০৩৪, ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা (রাউটিং নম্বর: ২৪০২৭৫৩৫৮) -এর অনুকূলে ৩০০/- (তিন শত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা করে রসিদ সংগ্রহ করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন: আবেদনপত্রের মূল প্রিন্ট কপির সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করুন:
- সকল একাডেমিক সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতার সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র (NID)-এর সত্যায়িত কপি।
- ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- ৩০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি।
- ডাকযোগে/সরাসরি আবেদন প্রেরণ: খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করুন (যেমন: “সিনিয়র প্রকৌশলী পদের জন্য আবেদন”)। এরপর নিচের ঠিকানায় আপনার আবেদনপত্রটি পাঠান।
আবেদন পাঠানোর ঠিকানা
প্রজেক্ট ডিরেক্টর
এডহক ম্যানেজমেন্ট সেল
সেনাসদর, জিএস শাখা (সিগন্যাল পরিদপ্তর)
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
(নোট: শুধুমাত্র বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।)
Leave a Comment